করোনায় ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণ রোধে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান।
তিনি বলেন, প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও এ রোগ শনাক্ত হয়েছে। ফলে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ স্থগিত করা হয়েছে। দর্শনার্থী ও মুসল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ জন। মারা গেছেন একজন।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed