Main Menu

দরগাহ মসজিদে নামাজের সময়সূচি পরিবর্তন

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সচেতনতায় সিলেটের দরগাহ হযরত শাহজালাল (রহ.) মসজিদে পাঁচওয়াক্ত নামাজের সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। তবে করুণা পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে আবার যথাসময়ে নামাজ শুরু হবে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দরগাহ মসজিদ কমিটির পক্ষ থেকে মসজিদের পরিচালক ও প্রধান হিসাবরক্ষক মুফতি মোহাম্মদ কয়েছ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ‘ধর্মপ্রাণ মুসল্লিদের সুবিধার্থে প্রতি ওয়াক্ত জামাতের নির্ধারিত সময়ের পনের মিনিট পূর্বে আযান হবে এবং তখন মসজিদ খোলে দেয়া হবে। জামাতের নামাজ শেষে মসজিদ বন্ধ করে দেয়া হবে।’

এজন্য মুসল্লিরা সকল সুন্নত নামাজ নিজ নিজ বাসায় পড়ে আসার জন্য দরগাহ কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। তবে শুধু ফজর এবং জুম্মার আযান জামাতের বিশ মিনিট পূর্বে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed