Main Menu

সিলেটে দরগাহ বাজারে রেস্তোরা বন্ধ ঘেষণা!

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে হোটেল-রেস্তোরা বন্ধের সরকারি নির্দেশ না থাকলেও সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) দরগাহ বাজারে একটি রেস্তোরা বৃহস্পতিবার থেকে বন্ধ রাখা হয়েছে।

বন্ধকৃত আত্মীয়-স্বজন রেস্তোরার ম্যানেজার কাইয়ুম মিয়া জানান, করোনা ভাইরাসের কারণে সাধারণ মানুষের আসা-যাওয়া ধীরে ধীরে কমে যাচ্ছে। করোনা ভাইরাস আক্রান্তের ঝুঁকির কথা চিন্তা করে এবং নিজেদের করোনা মুক্ত রাখতে হোটেল মালিকের নির্দেশে ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত রেস্তোরা বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়। কাইয়ুম মিয়া বলেন, দরগাহ বাজারে এবং সিলেট নগরীর মধ্যে একমাত্র আত্মীয়-স্বজন রেস্টুরেন্টই বন্ধ রাখা হলো।

জানা যায়, দরগাহ বাজারে সাধারণ মানের ৭/৮টি হোটেল-রেস্তোরা রয়েছে। সেগুলো মালিক পর্যায়ে তা বন্ধে আলোচনা চলছে। খোঁজ নিয়ে জানা গেছে ২১ মার্চ শনিবার অথবা রবিবার দরগাহ বাজারের খোলা রেস্তোরাগুলো বন্ধ রাখা হতে পারে।

এদিকে, প্রাণঘাতি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষ যখন আতঙ্কিত হয়ে মাস্ক ব্যবহারের প্রতি ঝুঁকে পড়েছেন তখন সিলেট নগরীর একশ্রেণির ফার্মেসী ব্যবসায়ী ও ফুটপাতের ভাসমান দোকানী প্রতিটি মাস্ক মান ভেদে ৩০, ৩৫, ৫০, ৭০, ৯০ ও ১০০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

বৃহস্পতিবার নগরীর দরগাহ গেইট এলাকার প্রধান সড়কের ফুটপাত দোকানী ৩৫-৫০ টাকায় প্রতিটি মাস্ক বিক্রি করতে দেখা যায়। যা পূর্বে ১৫-২৫ টাকায় বিক্রি হয়েছে। এছাড়া বৃহস্পতিবার থেকে সিলেট মহানগরীতে অন্যান্য দিনের চেয়ে লোক সমাগম ও যানবাহন চলাচল অনেক কম ছিল।

Share





Related News

Comments are Closed