Main Menu

সিলেটে আরো ১৫৫ প্রবাসী হোম কোয়ারেন্টাইনে

বৈশাখী নিউজ ২৩৪ ডটকম: সিলেট জেলায় বৃহস্পতিবার আরো ১৫৫ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা: নুরে আলম শামীম। তিনি বলেন, এখন থেকে দেশে আসা সব প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এরআগে বুধবার পর্যন্ত সিলেট জেলায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন ৪১০ জন। এনিয়ে সিলেট জেলায় মোট ৫৬৫ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

সিলেট সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আহমদ সিরাজাম মুনির রাহিল জানান, বৃহস্পতিবার সকালের ফ্লাইটে আসা যাত্রীদের মধ্যে সিলেট সদর উপজেলার ৩ জন এবং সিলেট মহানগরীর ২৭ জন ছিলেন। তাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed