করোনাভাইরাস
স্বপন তালুকদার:
অামার নাম কোভিড ১৯ করোনাভাইরাস
সচেতনদের অামি ধরি না
গোয়ার গবিন্দদের অামি ছাড়ি না
অামি করি নাকো টুসটাস, নাই কোনো ফুসফাস
অামি সাইলেন্ট কিলার
অামি চলি নিরবে-লোকালয় থেকে লোকালয়ে
অামার মানিনা কোনো সীমানা প্রাচীর
কোনো প্রকার প্রাচীর অামি মানিনা
অামি ফ্রি পাসপোর্টে গন্তব্যহীন চলি
চীনের উহান থেকে যাত্রা করি সুদুর ইতালি
স্পেন-জার্মান,বাংলাদেশ-অামেরিকা অামি বুঝিনা
শক্তিমান দুর্বল অামি বুঝিনা
অামার তাই লাগে না কোনো ভিসা
অনুমতির ধার ধারি না
অামি হিটলার গাদ্দাফি চিনি না
এলিটদের নান্দনিকতত্ত্ব ক্যান্ডেল-লাইট
বিকেল-সন্ধ্যা ডিজে পার্টি করি চুরমার
পাঠাই সকলকে কোয়ারেন্টাইনে
সদর্পে চড়ি বিমান, অাকাশ ফাঁড়ি মাটিতে নামি করি সব চারখার
ছোঁয়াছুয়ি, প্রেম-ভালোবাসা অামার সহজতর বিস্তার
অামি করোনা করোনাভাইরাস
সাবধান তুমি-করি নাকো কোনো সর্বনাশ।
১৯ মার্চ ২০২০
Related News
বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কালনী নদীর তীরে ছোট্ট গ্রাম উজানধল। চারদিকে হাওর, বর্ষায় অথৈ জলRead More
জাতীয় কবি কাজী নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্রRead More



Comments are Closed