জাবির বঙ্গবন্ধু হলে মিলাদ ও দোয়া মাহফিল
জাবি প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ ইউনিটের উদ্যোগে হল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর মিলাদ ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বঙ্গবন্ধু হল মসজিদের ইমাম আব্দুস সোবহান।
মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সব শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
একাত্তরের মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনা করে দোয়া করা হয়।
সব ধরনের ষড়যন্ত্র ও অপতত্পরতা থেকে প্রধানমন্ত্রীকে হেফাজতের জন্য দোয়া করা হয়। সুষ্ঠু ও সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনায় আল্লাহর রহমত কামনা করা হয়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed