দেশের সব কওমি মাদরাসা বন্ধ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণার পর দেশের সব কওমি মাদ্রাসা বন্ধ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) কওমি মাদ্রাসার সমন্বিত বোর্ড আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া এ ঘোষণা দিয়েছে।
এরআগে সোমবার (১৬ মার্চ) দুপুরে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়। এই ঘোষণার আওতায় সরকারি আলিয়া মাদ্রাসাগুলোও বন্ধ হয়েছে।
মাদ্রাসা বন্ধের সিদ্ধান্ত নিতে মঙ্গলবার সকাল ১০টার দিকে আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া’র কর্মকর্তারা বৈঠকে বসেন। এ সংস্থার অন্তর্ভুক্ত ছয় বোর্ডের প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed