মাধবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (১৬ মার্চ) রাতে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে পুলিশ অভিযুক্ত রুবেল মিয়া (২১) কে গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে স্কুল ছাত্রীর চাচা মঙ্গলবার সকালে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ওই ছাত্রী ঘর থেকে বের হলে পূর্ব থেকে উৎপেতে থাকা ওই গ্রামের মৃত ছাবু মিয়ার ছেলে রুবেল মিয়া তাকে ঘরে তুলে নিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘরে ফিরে আসতে ওই ছাত্রী দেরী দেখে তার স্বজনরা তাকে খোঁজাখুজি ও ডাকাডাকি করতে থাকে। রাত ১টার দিকে রুবেল ওই ছাত্রীকে ঘর থেকে বের করে দেয়। পরে ওই ছাত্রী বাড়ি এসে বিষয়টি পরিবারকে অবহিত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কালিকাপুর নোয়াগাঁও গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত রুবেল মিয়াকে গ্রেপ্তার করে।
মাধবপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম দস্তগীর আহমেদ এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। স্কুল ছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও ২২ ধারা জবানবন্দী গ্রহণের জন্য হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকেও আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার বাদী বলেন, আমার ভাতিজিকে প্রেম নিবেদন করে প্রায়ই রুবেল উত্যক্ত করত।
Related News
হবিগঞ্জে আইফোন ছিনিয়ে নিতে বন্ধুকে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় আইফোন মোবাইল ছিনিয়ে নেওয়ার লোভে বন্ধুকে গলা কেটে হত্যারRead More
হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।Read More



Comments are Closed