কলেজের নির্মাণাধীন গেট ধসে ৪জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জের তাড়াশে গুল্টা বাজার শহীদ এম মনছুর আলী কলেজের নির্মাণাধীন গেট ধসে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে উপজেলার গুল্টা ইউনিয়নের গুল্টা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, তালম ইউনিয়নের গাবরগাড়ি গ্রামের মৃত জাহের উল্লাহর ছেলে তোজাম (৬৫), বারুহাস ইউনিয়নের বস্তুল গ্রামের মৃত সুলতান ইসলামের ছেলে রাশিদুল ইসলাম (২৬), নাটোরের সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের নিচিন্তপুর গ্রামের শাহাদত হোসেনের ছেলে আসিফ (১৪) ও শাহজাদপুর উপজেলা বাসিন্দা গরুর ব্যাপারী খাদেম আলী (৫০)।
এ ঘটনায় আহত দুইজন তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার কলেজ মাঠে গরু ছাগলের হাট বসে। দুর্ঘটনার শিকার ওই চারজন হাটে ঘুরাফেরা করছিলেন। এমন সময় কলেজের নির্মাণাধীন গেট ধসে তাদের মাথার ওপর পড়লে তারা গুরুতর আহত হয়। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসা চলছে।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।
Related News
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালেRead More



Comments are Closed