এবার মালয়েশিয়ায় বিমানের সব ফ্লাইট বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত এবং ওমানের পর এবার মালয়েশিয়ায় বন্ধ হলো বিমানের সব ফ্লাইট। একইসঙ্গে দেশটিতে বিমানের মঙ্গলবারের শেষ ফ্লাইটের সময়সূচীও ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। এর মাধ্যমে মূলত বুধবার (১৮ মার্চ) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত মালয়েশিয়ায় বিমানের আর কোনো ফ্লাইট চলাচল করবে না।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের প্রধান তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিমানের শেষ ফ্লাইট মঙ্গলবার পরিচালিত হচ্ছে। আজকের ফ্লাইট শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের পরিবর্তে বিকেল ৪টা ১৫ মিনিটে ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যায়।
এদিকে সোমবার (১৬ মার্চ) ওমানের ফ্লাইট বাতিল করে বিমান। মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আকাশপথে যাত্রী কমেছে। ভাইরাসের বিস্তার রোধে বিভিন্ন দেশ লকডাউন থাকার ঘোষণা দিয়েছে। ফলে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইসের বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ হয়েছে।
Related News
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More
জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেনRead More



Comments are Closed