জয় বাংলা ধ্বনিতে মুখরিত সিলেট শহীদ মিনার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মুজিববর্ষের প্রথম প্রহরে শত প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন করেছে সিলেটের সম্মিলিত নাট্য পরিষদ। এসময় জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো শহীদ মিনার প্রাঙ্গণ।
এতে প্রদীপ প্রজ্বলন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মিশফাক আহমদ মিশু।
এরআগে এ উপলক্ষে শহীদ মিনারের মুক্তমঞ্চে ‘বাংলার বাতিঘর’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এতে আবৃত্তি, নৃত্য, সংগীত, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
এছাড়াও আজ মঙ্গলবার আওয়ামী লীগ, জেলা, বিভাগীয় প্রশাসন, সিলেট সিটি করপোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে নানা আয়োজন রয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed