যুব মহিলা লীগের ৩ নেত্রী বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক : দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক ও বিরামপুর উপজেলার পৌর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে সংগঠন পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
রোববার (১৫ মার্চ) দিনাজপুর জেলা শাখার যুব মহিলা লীগের প্যাডে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দিনাজপুর যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ওই লিখিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নির্দেশক্রমে সংগঠনের গঠনতন্ত্রের ২২ এর (ক) উপধারা মোতাবেক দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকিকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো। একই ধরনের অভিযোগে দিনাজপুরের বিরামপুর উপজেলা পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার ও সাধারণ সম্পাদক উম্মে হাবিবাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর যুব মহিলা লীগের সভাপতি ছবি সিনহা বলেন, আমাদের কাছে দিনাজপুর পৌর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক বাবলী আক্তার পিংকি ও বিরামপুর পৌর যুব মহিলা লীগের সভাপতি শারমিন আক্তার এবং সাধারণ সম্পাদক উম্মে হাবিবার বিষয়ে বিভিন্ন ধরনের অপকর্মের অভিযোগ আসে। বিষয়টি আমরা তাৎক্ষণিক যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে পাঠাই। কেন্দ্র থেকে আমাদের এ বিষয়ে পদক্ষেপ নিতে বললে আমরা তাদের বহিষ্কার করি। সূত্র : পূর্বপশ্চিম
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed