হবিগঞ্জে বাস-অটোরিকশা সংঘর্ষ, নিহত ২
হবিগঞ্জ প্রতিনিধি: ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে এনা পরিবহণের একটি বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। তাদের অবস্থাও আশংঙ্কাজনক বলে জানা গেছে।
সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁ এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকার ঈমান উল্লাহর ছেলে গরু ব্যবসায়ি সমছু মিয়া (৫৫) ও একই এলাকার সনর মিয়ার ছেলে সুমেল মিয়া (৩৫)।
এ ঘটনায় আহতরা হলেন- সাবেক নারী ইউপি সদস্য (মেম্বার) জোসনা আক্তার (৫৫) ও বুলবুল মিয়া (৪৫)। বাঁকি একজনের পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়- সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা এনা পরিবহণের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মূখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত আরও তিন সিএনজি অটোরিকশা যাত্রী। স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন।
এ সময় বিক্ষোব্ধ জনতা প্রায় আধা ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে এবং নিহতদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক ভুইয়া জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed