মধ্যরাতে সাংবাদিকককে আটকের পর কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামে মাদকবিরোধী অভিযানে এক সাংবাদিককে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আরিফুল ইসলাম রিগান অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি।
শুক্রবার (১৩ মার্চ) রাত ১২টার দিকে শহরের চড়য়াপাড়া এলাকার বাড়ি থেকে আরিফুলকে আটকের পর সাজা দেয়া হয়।
অভিযানের সময় তার বাড়ি থেকে দেশীয় মদ ও গাজা উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ আরিফুল ইসলাম রিগানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি দোষ স্বীকার করায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
তবে আরিফুলের স্ত্রী মোস্তারিমা সরদার নিতু অভিযোগ করে বলেন, ‘শুক্রবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাসায় প্রবেশ করে আরিফুলকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তখন তারা জানাননি,’ বলেন তিনি।
-খবর ইউএনবি’র
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed