বিমানবন্দরের জঙ্গলে কিশোরীকে গণধর্ষণ!
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাউলা এলাকার একটি জঙ্গলের ঝোপঝাড়ের ভেতর ১৪ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ মার্চ) ভোরে ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, ভোরে ওই কিশোরীকে হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। তাকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
অসুস্থ কিশোরীটিকে হাসপাতালে নিয়ে আসে এক কিশোর। সে সাংবাদিকদের জানায়, ওই কিশোরীসহ তারা বিমানবন্দর রেলস্টেশনেই থাকে। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে স্থানীয় রাজুসহ তিনজন কিশোরীটিকে ডেকে কাউলার একটি ঝোপঝাড়ের জঙ্গলে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে সেসহ অন্যরা কিশোরীটিকে উদ্ধার করে শনিবার ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী জানান, এ ধরনের একটি খবর পেয়েছি। বিস্তারিত জানার জন্য পুলিশ মাঠে কাজ করছে।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed