রাগীব রাবেয়া মেডিকেলে নিহত ১২ শিক্ষার্থীকে স্মরণ
বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৮ সালের ১২ মার্চ নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে মর্মান্তিক বিমান দুর্ঘটনার দুই বছর পূর্তিতে নিহত ১২ জন নেপালী শিক্ষার্থী স্মরণে বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেটের জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
উক্ত স্মরণানুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদ, একাডেমিক কো-অর্ডিনেটর অধ্যাপক ডা. সাইরাস সাকিবা, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. আব্দুল মজিদ মিয়া, গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সৈয়দ আলমগীর সাফওয়াত রানা, এনেস্থেসিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনোয়ার জাহান খান, হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমেদ শিপলু, সাইকিয়েট্রি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শফিউল ইসলাম খালেদ, আইসিইউ বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. সৈয়দ ওহিদুল হক, কমিউনিটি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মুইজ উদ্দিন আহমেদ লিজু সহ প্রতিষ্ঠানের সর্বস্তরের শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
স্মরণানুষ্ঠানের শুরুতে কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন নিহত শিক্ষার্থীদের অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং মোমবাতি প্রজ্জ্বলন করেন। এরপর নিহত শিক্ষার্থীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর নিহত শিক্ষার্থীদের স্মৃতি রোমন্থন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন এবং উপাধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম দাউদ।

উল্লেখ্য, ২০১৮ সালের ১২ মার্চ নেপালে দুর্ঘটনায় কবলিত ইউএস বাংলার বিমানটিতে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১২ জন নেপালী শিক্ষার্থী হলেন এলজিনা বরাল, এনজিলা শ্রেষ্ঠা, আশনা সাকিয়া, চারুবরাল, মিলী মাহারজান, নেগা মাহারজান, প্রিন্সি ধামী, সঞ্জয় পউডেল, সঞ্জয় মাহাজান, সারুনা শ্রেষ্ঠা, পূর্ণিমা লোহানী এবং শিউতা থাপা।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed