Main Menu

মুন্না হত্যার বিচার দাবিতে সিলেটে মানববন্ধন

বৈশাখী নিউজ ডেস্ক: গত ৫ মার্চ সিলেট নগরীর জিন্দাবাজারে হকারদের হাতে নিহত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারি নজরুল ইসলাম মুন্না হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে হাসপাতালের সামনের সড়কে কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন, অধ্যাপক ডা. এ কে আক্তারুজ্জামান, উপ-পরিচালক ডা. হিমাংশু শেখর দাস, সহকারী পরিচালক ডা. তাহফীম আহমদ রিফাত, ডা. জাবের আহমদ, ডা. মাহফুজ, সিকিউরিটি সুপারভাইজার শহীদুল ইসলাম, ওয়ার্ড মাস্টার হিরন আহমদ, ওয়ার্ড মাস্টার তারেক আহমদ, ওয়ার্ড মাস্টার জামাল আহমদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে মুন্নার হত্যকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুমকি দেওয়া হয়।

মানববন্ধনে মুন্নার পিতাসহ তার পরিবারের সদস্যরা অংশ নেন।

Share





Related News

Comments are Closed