ওসমানী বিমানবন্দরে ভীড় না করার আহ্বান
বৈশাখী নিউজ ডেস্ক: ভিআইপিদের অভ্যর্থনা জানাতে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ভিড় না করার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন।
শুক্রবার (৬ মার্চ) এক ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তিনি।
ড. মোমেন লেখেন- প্রিয় সিলেটবাসী, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে অনতিবিলম্বে বহুল প্রতীক্ষিত সিলেট থেকে ম্যানচেস্টার বা লন্ডন সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে। ইতিমধ্যে ম্যানচেস্টার বা লন্ডন থেকে সিলেটে সরাসরি ফ্লাইট চালু হয়েছে। কিছু অফিসিয়াল প্রক্রিয়া শেষে দ্বিমুখী এই ফ্লাইটটি নিয়মিত ভাবে চালু হবে। তবে ব্রিটিশ সংস্থা ডিপার্টমেন্ট ফর ট্রান্সপোর্ট (ডিএফটি) কর্তৃপক্ষ সিলেট ওসমানী বিমাবন্দর পরিদর্শনের পর সার্বিক অবকাঠামো সুবিধা ও নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট হলেই দ্রুত এটি বাস্তবায়িত হবে। সেক্ষেত্রে আপনাদের সহায়তা অত্যন্ত প্রয়োজন। বিমান বন্দরে ভিআইপিদের অভ্যর্থনা জানানো, রাজনৈতিক ও সরকারী ঊর্ধ্বতন কর্তপক্ষকে স্বাগত জানাতে ওসমানী বিমানবন্দরে সমবেত হওয়া থেকে বিরত থাকতে অনুরোধ করছি। আমি বিশ্বাস করি, অতীতের মত বর্তমানেও আপনারা আমাকে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবী বাস্তবায়নে সহায়তা করবেন।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed