লাউয়াছড়া বনে বন্যপ্রাণীর খাদ্য বৃক্ষ রোপন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বন্যপ্রাণীদের খাবার উপযোগী বিভিন্ন জাতের ফলদ বৃক্ষ রোপন করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকাল ৪টায় জীববৈচিত্র্য সংরক্ষণে প্রধান মন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তীর উদ্যোগে এ বৃক্ষ রোপন করা হয়। ফলদ বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গল-এর সহাকারি বন সংরক্ষক আনিসুর রহমান।
সাংবাদিক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় ফলদ বৃক্ষ রোপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমজা মৌলভীবাজারের সিনিয়র সহ-সভাপতি আহমদ ফারুক মিল্লাদ, লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মোনামেয় হোসেন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক বিক্রমজিৎ বর্ধন ও কাউছার আহমদ রিয়নসহ বন বিভাগের অনান্যরা।
রোপনকৃত বৃক্ষের মধ্যে ছিলো ডুমুর, বট, লটকন, জাম, পেয়ারা, কাঠাল ও আমসহ আরো বিভিন্ন প্রজাতির দেশীয় ফলদ বৃক্ষ। এ বৃক্ষ রোপন কর্মসূচী সফল করতে সার্বিক সহযোগীতায় ছিলেন লাউয়াছড়াস্থ বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগ ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব।
আলাপকালে জীববৈচিত্র্য সংরক্ষণে প্রধান মন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক বিকুল চক্রবর্তী বলেন, মূলত বৃক্ষ রোপনে ও প্রাণীর প্রতি মমত্ববোধ সৃষ্টির জন্য এ বৃক্ষ রোপন কর্মসূচী পালন করা হয়। তিনি বলেন, এ জেলার বন্যপ্রাণীর শেষ আশ্রয়স্থল লাউয়াছড়া বনকে রক্ষায় প্রত্যেকের জায়গা থেকে কাজ করতে হবে। এই বনকে ভাবতে হবে আমাদের নিজেদের শরীরের অংশ। আর এটি যদি নিজেদের অংশ হয় তাহলে এর ভিতরে শব্দ দূষন, আগুন জ্বালানো ও গাছ কটার ঘটনা ঘটলে তবে তা হবে নিজের শরীরেরই অংশ কর্তনের সামিল।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed