দক্ষিণ সুরামায় ১৩ জুয়াড়ীকে আটক করলো র্যাব
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা থেকে ১৩ পেশাদার জুয়াড়ীকে আটক করা হয়েছে। সোমবার র্যাবের এক অভিযানে চাঁদনী ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, সোমবার র্যাবের একটি আভিযানিক দল দক্ষিণ সুরমার চাঁদনীঘাট রোডস্থ মাছবাজারস্থ এলাকায় অভিযান শুরু করে। এ সময় ফয়েজ মিয়ার দোকানের সামনে হতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ১৩ জুয়াড়ীকে আটক করে তারা।
আটককৃতরা হলো দক্ষিণ সুরামার গাজিরপাড়ার মৃত কাজী আহমদ হোসেনের ছেলে কাজী জুয়েল হোসেন (৩৬), টুলটিকরের নজিম উদ্দিনের ছেলে সানি আহমদ (৪০), জকিগঞ্জের কামালপুরের আব্দুল জলিলের ছেলে রাজু আহমদ (২১), ভার্থখোলার মৃত মনির মিয়ার ছেলে সুজনব মিয়া(৩৫), বিশ্বম্ভরপুর থানার হালিবাদি গ্রামের লুতফুর রহমানের ছেলে মাসুদ মিয়া (২৩), গোলাপগঞ্জের হেতিমগঞ্জের আনা মিয়ার ছেলে মহিবুর রহমান(২৩), বাহুবলের মাঝারটিলার আব্দুল আজিজের ছেলে রুহেল মিয়া (২০), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার মৃত ফালান মিয়ার ছেলে তরিকুল ইসলাম (২০), বি বাড়িয়ার নাসিরনগর থানার ভুবন গ্রামের মুরাদ মিয়ার ছেলে শরিফ (২৫), দক্ষিণ সুরমার ঝালোপাড়ার মৃত কালা মিয়ার ছেলে সুরমান (২৫), মোগলাবাজারের উলামন গ্রামের নুর উদ্দিনের ছেলে কয়েস আহমদ (১৮) ও শায়েস্তাগঞ্জ থানার হাসিন মিয়ার ছেলে রিদয় (১৮)।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed