কমলগঞ্জে তিন ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করে ৩টি দোকানকে নগদ ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. আল-আমিনের নেতৃত্বে পুলিশি সহায়তায় অভিযান চলে। অভিযানে মেয়াদ উত্তীর্ণ খাদ্য দ্রব্য বিক্রয় করা, ওজনে কম দেওয়াসহ বিভিন্ন অপরাধে সালাউদ্দীন স্টোরকে ৫ হাজার টাকা, আতিক এন্ড ব্রাদার্সকে ৫০০ টাকা ও মারুফ মিয়ার সবজির দোকানকে ৫০০ টাকাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed