মাহমুদাবাদ চিশতীয়া দরবার শরীফে উরুস শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: হিন্দ-এ সুলতান, গরীবে-এ নেওয়াজ, আতায়ে রাসুল, হযরত খাজা সৈয়দ মঈন উদ্দিন হাসান চিশতী রহ. হযরত খাজা হানিফ শাহ মাওলা চিশতী রহ. ও হযরত খাজা মাহ মাহমুদ আলী চিশতী রহ. তিন মহান আউলিয়ার ৪ দিনব্যাপী বার্ষিক উরুস মোবারক ২ মার্চ সোমবার থেকে সিলেট সদর উপজেলার আখালিয়ার মাহমুদাবাদ চিশতীয়া দরবার শরীফে শুরু হয়েছে।
আগামী ৫ মার্চ বৃহস্পতিবার রাত ১০টায় আখেরী মোনাজাতের মাধ্যমে উরুস মোবারক শেষ হবে।
৪ দিনব্যাপী উরুস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- প্রতিদিন বাদ ফজর পবিত্র কুরআন তেলাওয়াত, পবিত্র মাজার শরীফে চাঁদর প্রদান, বাদ যোহর ও বাদ এশা লঙ্গরখানায় তাবারুক বিতরণ, আলোচনা সভা ও রাত সাড়ে ১০টা থেকে ভোর পর্যন্ত জিকির আজগার, হামদ, নাত পরিবেশিত হবে।
তিন মহান আউলিয়ার বার্ষিক উরুস মোবারকে সকলের দোয়া ও উপস্থিতি কামনা করেছেন পীরজাদা শাহ শিবলী সাদিক চিশ্তী। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed