সিলেট জেলা ইমাম সমিতির কমিটি গঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখার ২০২০-২৩ সেশনের নির্বাহী পরিষদ গঠন উপলক্ষে ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন গত ২৫ ফেব্রয়ারি মঙ্গলবার সকাল ১০ টায় নগরীর নাইওরপুলস্থ হোটেল সিলভিউতে অনুষ্ঠিত হয়।
কাউন্সিল অনুষ্ঠানে সিলেট বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল্লাহ আনসার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
সিলেট জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা শাখা থেকে আগত কাউন্সিলরদের গোপন ব্যালটের মাধ্যমে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিনকে সভাপতি ও মাওলানা মোহাম্মদ জালাল উদ্দীন ভুইঁয়া কে সেক্রেটারি করে ৩৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট জেলা শাখা ২০২০-২৩ সেশনের নির্বাহী পরিষদ গঠন করা হয়।
কার্যনির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হচ্ছেন সহ সভাপতি মাওলানা আব্দুল মান্নান জালালাবাদী, মাওলানা তাহসীল উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুল মতীন গোলাপগঞ্জ ও মাওলানা আবুল বাশার, যুগ্ম সম্পাদক মাওলানা হাফেজ শিহাব উদ্দিন ও মাওলানা নুমান আহমদ কাওসার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল ওদুদ চৌধুরী, সহ সাংগঠনিক মাওলানা ইলিয়াস আহমাদ, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা আকমল হোসাইন, দপ্তর সম্পাদক মাওলানা আব্দুল আহাদ নোমানী, সহ দপ্তর সম্পাদক মাওলানা এরশাদুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা লোকমান আহমদ, সহ প্রচার সম্পাদক মাওলানা হোসাইন আহমদ ফেঞ্চুগঞ্জ, শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মুফতী নিজামুদ্দিন, সহ শিক্ষা সাহিত্য গবেষণা ও সাংস্কৃতিক সম্পাদক হাফেজ মাওলানা মাছুম আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ (উপজেলা ভাইস চেয়ারম্যান, গোয়াইনঘাট) সহ সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ মাওলানা শামসুজ্জামান, নির্বাহী সদস্য মাওলানা আলা উদ্দিন- সদর পশ্চিম, মাওলানা আব্দুল মতিন- গোয়াইনঘাট, মাওলানা মুফতী আবুল হাসান- জকিগঞ্জ, মাওলানা নিজাম উদ্দীন-বিয়ানীবাজার, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা ইবাদুর রহমান-কানাইঘাট, মাওলানা আব্দুর রহিম-গোলাপগঞ্জ, মাওলানা মাহমুদ হোসাইন- দক্ষিণ সুরমা, মাওলানা আবুল কালাম আজাদ- জৈয়ন্তাপুর, মাওলানা মোশাহিদ হোসেন আলতাফ- বিয়ানীবাজার পৌরসভা, মাওলানা আব্দুল মুহিত- জকিগঞ্জ, মাওলানা আতাউর রহমান- সদর পশ্চিম, মাওলানা আব্দুল মতিন- কানাইঘাট, মাওলানা হোসাইন আহমদ মিছবাহ প্রমূখ।
কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন আহমদ পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মাওলানা শাহিনুর পাশা চৌধুরী, জমিয়তে উলামায়ে ইসলামের সিলেট জেলা শাখার সেক্রেটারি মাওলানা আতাউর রহমান, নির্বাচনে সহযোগিতা করেন দৈনিক সিলেটের ডাকের সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ সিরাজুল ইসলাম, নিউইয়র্কের বাফেলোস্হ আল আমান জামে মসজিদের খতিব মাওলানা এস এম সিরাজুল ইসলাম, মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব। বিজ্ঞপ্তি
Related News
সিলেট সীমান্তে নারীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার দোনা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশেRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed