Main Menu

আবারও বাড়লো বিদ্যুতের দাম

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আরেক দফা বাড়ানো হয়েছে বিদ্যুতের দাম। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম প্রতি ইউনিট ৩৬ পয়সা বাড়িয়ে ৭ টাকা ১৩ পয়সা করা হয়েছে।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এই দাম ১ মার্চ থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিইআরসি। এ সরকারের আমলে এর আগেও কয়েক দফা বাড়ানো হয় বিদ্যুতের দাম।

Manual7 Ad Code

রাজধানীর ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) অডিটোরিয়ামে ২০১৯ সালের ২৮ নভেম্বর থেকে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবের ওপর শুনানি শুরু হয়।

Manual7 Ad Code

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুতের দাম বাড়ানোর ইস্যুতে ওই গণশুনানি করে।

Manual6 Ad Code

শুনানিতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি বিদ্যুতের দাম ২৩ দশমিক ২৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছিল।

বিপরীতে কমিশনের কারিগরি মূল্যায়ন কমিটি ১৯ দশমিক ৫০ শতাংশ বাড়ানোর প্রয়োজন বলে মন্তব্য করে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code