Main Menu

সিকৃবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Manual4 Ad Code

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়েছে। কার্যনির্বাহী কমিটি ২০২০ এর নির্বাচনে সভাপতি পদে ১২৭ ভোট পেয়ে বিজয়ী নির্বাচিত হয়েছেন আওয়ামীপন্থী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের প্রার্থী ড. মৃত্যুঞ্জয় কুন্ডু। তার নিকটতম প্রতিদ্বন্ধী ড. মোঃ মাসুদুর রহমান পেয়েছেন ৪০ ভোট। সাধারণ সম্পাদক পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বিএনপি পন্থী সাদা দলের প্রার্থী ড. মোঃ মুক্তার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ড. মোঃ মনিরুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট।

Manual7 Ad Code

এছাড়া সহ-সভাপতি পদে ১৩০ ভোট পেয়ে ড. সানজিদা পারভীন, কোষাধ্যক্ষ পদে ১২৫ ভোট পেয়ে ড. মোঃ মোস্তফা সামছুজ্জামান, যুগ্ম সম্পাদক পদে ১২৬ ভোট পেয়ে মোঃ শহীদুল্লাহ কায়সার, সদস্য পদে ১৩৭ ভোট পেয়ে ড. মোঃ নূর হোসেন মিয়া প্রথম, ১৩৩ ভোট পেয়ে মাহমুদুল হাসান দ্বিতীয়, ১৩০ ভোট পেয়ে ড. মোঃ তরিকুল আলম তৃতীয়, ১২৭ ভোট পেয়ে ড. এ এফ এম সাইফুল ইসলাম চতুর্থ, ১১৬ ভোট পেয়ে ড. জীবন কৃষ্ণ সাহা পঞ্চম ও ৮৯ ভোট পেয়ে ডাঃ মোঃ জামাল উদ্দিন ভূঁইয়া ষষ্ঠ নির্বাচিত হয়েছেন।

সোমবার বেলা ২টা থেকে কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. স্নেহাংশু শেখর চন্দ এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন ড. মোঃ নাজমুল হক ও ড. মোহাম্মদ আবু জাফর বেপারী।

Manual7 Ad Code

বিকেল ৫ টায় ভোট গ্রহণ শেষে ও এরপর গণনা করে রাত সোয়া ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন কমিশন।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code