ফেসবুকে ভয়েস দিয়ে ইনকাম করুন ডলার
প্রযুক্তি ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক অন্যতম। ব্যবহারকারীদের সুবিধার জন্য প্রযুক্তির সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি নতুন নতুন অ্যাপ যোগ করছে। তারই জের ধরে গুগল, অ্যামাজন, মাইক্রোসফট ও অ্যাপলের মতো ভয়েস রিকগনিশন বা গলার স্বর চিহ্নিতকরণ অ্যাপ নিয়ে আসছে ফেসবুক। এ প্রযুক্তির উন্নয়নে কিছু ব্যবহারকারীকে টাকাও দেবে সোশ্যাল মিডিয়া জায়ান্টটি।
বৃহস্পতিবার (২০ ফেব্রয়ারী) ফেসবুক এ ঘোষণা দিয়ে বলেছে, ফেসবুক তার ভয়েস রিকগনিশন প্রযুক্তির উন্নয়নে কিছু ব্যবহারকারীকে টাকা দেবে।
এজন্য প্রতিষ্ঠানটি তার বাজার গবেষণাসংক্রান্ত বিভাগের ‘প্রোনানসিশেন’ নামে এ প্রোগ্রাম চালু করেছে। বলা হয়েছে, ফেসবুকের যে কোনো ব্যবহারকারী অ্যাপে তার বন্ধু তালিকার কোনো বন্ধুর নাম ধরে ডেকে সেটি রেকর্ড করতে পারবেন। সর্বোচ্চ ১০ জন বন্ধুর নাম ধরে ডেকে রেকর্ড করা যাবে। প্রতি জনের জন্য দু’বার রেকর্ড করা যাবে। ফেসবুক বলছে, প্রতিবার ভয়েস রেকর্ডের মাধ্যমে ভিউপয়েন্ট অ্যাপে ২০০ পয়েন্ট পাওয়া যাবে। এভাবে ১ হাজার পয়েন্ট হলে পেপালের মাধ্যেমে ৫ ডলার ক্যাশ করা যাবে। তবে একজন সর্বোচ্চ ৫ ডলার আয় করতে পারবে।
তবে ফেসবুকে এ অ্যাপটি এখনই বাংলাদেশিদের জন্য আসছে না। আপাতত যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরাই সুযোগটি পাচ্ছেন। -বিডি প্রতিদিন
Related News
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More
১ নভেম্বর থেকে ফোন এলেই দেখা যাবে কলারের নাম-পরিচয়
প্রযুক্তি ডেস্ক: অপরিচিত নম্বর থেকে ফোন এলেই এবার জানা যাবে কলারের পরিচয়। আগামী ১ নভেম্বরRead More



Comments are Closed