সালমান শাহ আত্নহত্যা করেছিলেন
বিনোদন ডেস্ক: আত্মহত্যাই করেছিলেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক সালমান শাহ। পরিবারের পক্ষ থেকে তাকে হত্যার যে অভিযোগ করা হয়েছিলো তার কোন প্রমাণ পাওয়া যায়নি। দীর্ঘ তদন্তের পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এমনটাই জানিয়েছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংস্থাটির প্রধান বনজ কুমার মজুমদার সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।
তিনি বলেন, পারিবারিক কলহ ও মানসিক যন্ত্রণায় আত্মহত্যা করেছেন সালমান শাহ। সালমান শাহ রহস্যজনক মৃত্যুর মামলার তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।
Related News
যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী
বিনোদন ডেস্ক: একসময় ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। দীর্ঘ অভিনয়জীবনে উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। তবেRead More
ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ
বিনোদন ডেস্ক: এবার ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে এসেছে জনপ্রিয় বলিউড অভিনেতা নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ।Read More



Comments are Closed