নেত্রকোনায় ছাত্রীকে উত্ত্যক্ত করায় যুবকের দন্ড
মো. কামরুজ্জামন, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় এক দাখিল পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আতাউল্লাহ হাসান সুমন (২২) নামের এক মাদরাসা ছাত্রকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পূর্বধলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রোববার বিকেলে এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত আতাউল্লাহ হাসান সুমন উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বড়রুহী গ্রামের আবুল হাসানের ছেলে ও উপজেলা সদরের হোসাইনিয়া ফাজিল মাদরাসার ফাজিল শেষ বর্ষের ছাত্র।
পুলিশ জানায়, উপজেলার হোগলা ইউনিয়নের ডোলকর সিদ্দিকিয়া দাখিল মাদরাসার এক ছাত্রী রোববার বিকেলে হোসাইনিয়া ফাজিল মাদরাসা কেন্দ্র থেকে দাখিল পরীক্ষা দিয়ে সিএনজিযোগে বাড়ি ফিরছিল।
পথে উপজেলা সদরের পূর্বধলা সরকারি কলেজ মোড়ে সুমন সিএনজির গতিরোধ করে ওই ছাত্রীকে সিএনজি থেকে নামিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। তখন ওই ছাত্রীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে সুমন স্থানীয়দের সাথে ধস্তাধস্তি শুরু করে। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুমনকে আটক করে।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed