Main Menu

সাংবাদিক মারুফের মৃত্যুবার্ষিকতে দোয়া মাহফিল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ফটো জার্নাালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ সাংবাদিক মরহুম সি এম মারুফের মৃত্যুবার্ষিক উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) বাদ আসর বাংলাদেশ ফটো জার্নাালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে হযরত শাহজালাল (রহ.) এর দরগা মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নাালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি মামুন হাসান, সিনিয়র সহ-সভাপতি মো. দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শংকন দাস, সহ-সাধারণ সম্পাদক শেখ আব্দুল মজিদ, কার্যনির্বাহী সদস্য শেখ আশরাফুল আলম নাসির।

Share





Related News

Comments are Closed