সিলেটে শ্রম আদালত চালুর দাবিতে মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শ্রম আদালত চালুর দাবিতে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের (রেজি নং চট্ট-১৯৩৩) ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বন্দরবাজার আঞ্চলিক কমিটির উদ্যোগে পূর্বনির্ধারিত কোর্ট পয়েন্টে মিছিল ও সমাবেশ করার নির্ধারিত স্থান ছিল। কিন্তু পুলিশের নিষেধের কারনে কোর্ট পয়েন্টের পরিবর্তে মেন্দিবাগ পয়েন্টে মিছিল ও সমাবেশ করতে গেলে সেখানেও পুলিশ বাধা দেয়।
পরে মিছিলটি পূর্ব নির্ধারিত গতিপথ পরিবর্তন করে রোববার (১৬ ফেব্রয়ারি) বিকাল ৫টায় মেন্দিবাগ পয়েন্ট থেকে নতুন ব্রীজ হয়ে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্তরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বন্দরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সভা পরিচালনা করেন সাধারন সম্পাদক মো. সাগর আহমদ। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সুরুজ আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক রমজান আলী পটু, পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক খোকন আহমদ, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমূল হোসেন, জাতীয় ছাত্রদল সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির আহবায়ক আব্দুস সালাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট-১৯৩৩ এর সভাপতি মো. ছাদেক মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. আনসার আলী, সাংগঠনিক সম্পাদক মো. ইমান আলী, দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ সভাপতি মো. শাহীন মিয়া, শাহপরাণ থানা কমিটির সভাপতি মো. দুলাল মিয়া, উপদেষ্টা মো. জালাল মিয়া, জালালাবাদ থানা কমিটির আহবায়ক জুলফিকার আলী ভুট্টো, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ, তালতলা আঞ্চলিক কমিটির সভাপতি জুয়েল আহমদ, বন্দরবাজার আঞ্চলিক কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ইন্তাজ আলী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের শ্রম আইনে শ্রমিকদের ন্যায্য অধিকার পাওনা ৮ ঘন্টা কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সাপ্তাহিক ছুটি, অর্জিত ছুটি, নৈমিত্তিক ছুটি, আইনগত পাওনা অধিকার থাকলেও এই সকল অধিকার থেকে শ্রমিকরা বঞ্চিত। দীর্ঘদিন ধরে সিলেটে স্থায়ী শ্রম আদালত চালুর দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। বিভিন্ন মন্ত্রণালয়ের স্মারকলিপি প্রদান করে আসছে। শ্রমিকদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফলে সিলেটে শ্রম আদালত চালুর প্রজ্ঞাপন জারি হলেও দীর্ঘ ৮ মাস ধরে সিলেটে শ্রম আদালত চালু হচ্ছে না। অবিলম্বে সিলেটে শ্রম আদালত চালু করে শ্রমিকদের আইনগত পাওনা যাতে পায় সে প্রেক্ষিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed