সৌদি হামলায় ইয়েমেনে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের উত্তরাঞ্চলীয় জাওফ প্রদেশ সৌদি আরবের বিমান হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ওই এলাকায় হুতি বিদ্রোহীরা একটি সৌদি যুদ্ধ বিমান ভূপাতিত করার পরপরই এই হামলা চালানো হয়। ইয়েমেনের গণমাধ্যম শনিবার এ তথ্য নিশ্চিত করেছে।
ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদি সরকারের যুদ্ধ বিমানগুলো জাওফ প্রদেশের আল-মাসলুব এলাকায় আজ অন্তত আট দফা হামলা চালায়।
গত শুক্রবার সন্ধ্যায় ইয়েমেনের হুথি আন্দোলন সমর্থিত সেনাবাহিনী সৌদি আরবের একটি যুদ্ধবিমান ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করে। ওই বিমানের ধ্বংসস্তূপ দেখার জন্য লোকজন যখন সেখানে জড়ো হয় তখন সৌদি আরব বেসামরিক লোকজনের ওপর বিমান হামলা চালায়। এতে ওই ৩০ বেসামরিক নাগরিক নিহত হয়।
আল-মাসিরা টেলিভিশন জানিয়েছে, বিমান হামলায় লোকজনের দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ার কারণে মৃতের সঠিক সংখ্যা বের করা কঠিন হয়ে পড়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed