Main Menu

ভক্তদের মাতাতে ফিরলেন ইভা রহমান

বিনোদন ডেস্ক: দীর্ঘ প্রায় ৪ বছরের বিরতি কাটিয়ে আবারও গানে ফিরেছেন কণ্ঠশিল্পী ইভা রহমান। হ্যাপি ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এটিএন বাংলায় প্রচারিত হয় গানটি। ‘মনের কথা’ শিরোনামের গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন ও সুর করেছেন রাজেশ ঘোষ।

গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে রাত ১০টা ৫০ মিনিটে ‘মনের কথা’ শিরোনামের বিশেষ এক সঙ্গীতানুষ্ঠানে গানটি প্রচার হয়।

ওই অনুষ্ঠানে মনের কথা ছাড়াও ইভা রহমানের মন প্রজাপতি, দিন গভীরে, ঘুম পাহারে, তুমি বৃষ্টি নাকি রোদ্দুর ও একটি দুটি টুকরো কথা গানগুলোও প্রচার হয়।

ইভা রহমানের মনের কথা গানটির চিত্রায়ন করা হয় বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে।

মনের কথা ছাড়া শিল্পীর বিভিন্ন সময় প্রকাশিত অ্যালবাম থেকে অন্য গানগুলো নেয়া হয়েছে। যেগুলো চিত্রায়িত হয়েছে দেশে ও দেশে বাইরের লোকেশনে।

Share





Related News

Comments are Closed