সিলেটে বঙ্গবীর ওসমানী’র মৃত্যুবার্ষিকী পালন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা ও মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানী’র ৩৬তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় জনতা পার্টি সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে শনিবার (১৫ ফেব্রয়ারি) বাদ জোহর ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠ, জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মিলাদ মাহফিল শেষে হযরত শাহজালাল রহ. মাজার প্রাঙ্গণে ওসমানীর মাজারে পুষ্পস্তবক অর্পন, ফাতেহা পাঠের সময় উপস্থিত ছিলেন জাতীয় জনতা পার্টির জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, কেন্দ্রীয় সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইন বিষয়ক সম্পাদক এডভোকেট তাহমিনুল ইসলাম খান, সিলেট জেলা সহ সভাপতি কাজী আব্দুল মুমিন, মহানগর সাধারণ সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা প্রচার সম্পাক আমিনুল ইসলাম বকুল, পরিবেশ বিষয়ক সম্পাদক ফারুক আহমদ চৌধুরী, হবিগঞ্জ জেলা নেতা মোঃ আব্দুল হাই, সিলেট জেলা নেতা তানজিদ আহমদ রাফাত, কামাল মিয়া, মোঃ শাফিউর রহমান, আব্দুর কুদ্দুস, সাদিকুর রহমান প্রমুখ।
দোয়া মাহফিলে এম এ জি ওসমানীর রুহের মাগফেরাত কামনা এবং জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এডভোকেট নূরুল ইসলাম খান এর সুস্থতা কামনা করে মোনজাত করা হয়।
Related News
সিলেটে বালুভর্তি ট্রাকে মিলল পৌণে ৮ লাখ টাকার ভারতীয় পণ্য, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বালুভর্তি ট্রাকের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ৭ লাখ ৭৬ হাজারRead More
সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে: সিলেটে রিজভী
বৈশাখী নিউজ ডেস্ক: সরকারকে বেকায়দায় ফেলতে দেশে-বিদেশে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্তRead More



Comments are Closed