পুলিশের ধাওয়ায় সুরমা নদীতে পড়ে মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশের ধাওয়া খেয়ে সুরমা নদীতে পড়ে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির মৃত্যু ঘটেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে শহরের মোগলপাড়া এলাকায় সুরমা নদীতে পড়ে তিনি নিখোঁজ হন। রাত ৮টার দিকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদ আলী শহরের মোগলপাড়া এলাকার মৃত সাহেদ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোগলপাড়া এলাকার সুরমা নদীর তীরে বাঁধা একটি নৌকায় মোহাম্মদ আলীসহ কয়েকজন লোক তাস খেলছিলেন। নৌকায় তাস খেলার গোপন সংবাদ পেয়ে ছাতক থানার এএসআই মহিউদ্দিন ও কনস্টেবল ইকবাল নৌকায় তাস খেলায় থাকা ব্যক্তিদের ধাওয়া করেন। পুলিশের ধাওয়া খেয়ে খেলা ফেলে নৌকার পেছন দিক দিয়ে পালাতে গিয়ে সুরমা নদীতে ঝাপ দেন তারা। এক পর্যায়ে সাতার কেটে অন্যরা কুলে উঠলেও মোহাম্মদ আলী পানিতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে সুরমা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, জুয়াড়িরা পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাপ দিলে এ ঘটনা ঘটে।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed