আফগানিস্তনে তুষারধসে নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের মধ্যাঞ্চলের দাইকুন্ডি প্রদেশে বেশ কয়েকটি তুষারধসের ঘটনায় কমপক্ষে ২১ ব্যক্তি নিহত হয়েছেন বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মুখপাত্র আহমেদ তামিম আজিমি জানান, বৃহস্পতিবারের এ দুর্ঘটনায় ১০ জন আহত হওয়ার পাশাপাশি সাতজন নিখোঁজ রয়েছেন।
নিহত ২১ জনের সবাই দুটি পরিবারের সদস্য জানিয়ে আজিমি আরও বলেন, তুষারধসে কমপক্ষে ৫০টি ঘর ধ্বংস হয়ে গেছে।
তিনি জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। ঠান্ডা আবহাওয়া ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ওই এলাকার বেশির ভাগ মহাসড়ক ভারী তুষারপাত ও তুষারধসের ভয়ের কারণে কয়েক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে।
আফগানিস্তানের শীতের মৌসুম কঠোর হয়। দেখা দেয় ভারী তুষারপাত, তুষারধস ও আকস্মিক বন্যা। বৃহস্পতিবারের দুর্ঘটনা মিলিয়ে গত দুই মাসে দেশটিতে তুষারধস ও আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। সেই সাথে অনেকে আহত হয়েছেন। আর শীত শুরু হওয়ার পর থেকে আকস্মিক বন্যায় ২ হাজার ৪০০ বাড়ি ভেসে গেছে।
Related News
নেপালে মৃতের সংখ্যা বেড়ে ১২০৪
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ২০৪Read More
ইরানে বিয়ের অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের হামলা, শিশুসহ নিহত ৫
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: কয়েক সপ্তাহের বিরতির পর আবারও সরাসরি হামলা-পাল্টা হামলায় জড়িয়েছে যুক্তরাষ্ট্রRead More



Comments are Closed