বঙ্গবীর ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী রোববার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : মহান মুক্তিযুদ্ধের কমান্ডার-ইন-চিফ, আজীবন গণতন্ত্রী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী ১৬ ফেব্রুয়ারি রোববার। এ উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সেবামূলক সংগঠন এবং প্রতিষ্ঠান বঙ্গবীর ওসমানীর মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে।
ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন
বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণী ওসমানীর ৩৬ তম মৃত্যুবার্ষিকী পালনের লক্ষ্যে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ ও বঙ্গবীর জেনারেল ওসমানী গ্লোবাল ফাউন্ডেশন, সিলেট শনিবার বাদ আছর দরগাহে হযরত শাহজালাল রহ. কমপ্লেক্সে অবস্থিত মরহুম জেনারেল ওসমানীর মাজার জেয়ারত, ফাতেহা পাঠ, দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
এদিকে, এদিন সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর জিন্দাবাজারস্থ সিলেট সরকারি মহিলা কলেজ মিলনায়তনে মরহুম জেনারেল ওসমানীর জীবন ও কর্মের আলোকে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সচিব ও যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার, দেশের স্বনামধন্য কবি ও কলামিস্ট এ, এইচ, মোফাজ্জল করিম।
বিশেষ অতিথি থাকবেন সাবেক সংসদ সদস্য মকসুদ ইবনে আজিজ লামা। আলোচনায় অংশ নেবেন সিলেটের বিশিষ্টজনেরা। এতে বঙ্গবীর ওসমানী জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের সকল কর্মকর্তা ও সদস্য এবং সর্বস্তরের ওসমানীপ্রেমী নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব ও প্রধান সমন্বয়ক মুহাম্মদ ফয়জুর রহমান।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed