কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে পাঁচ নারী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাঙামাটির কাপ্তাই হ্রদে নৌকাডুবিতে পাঁচজন মারা গেছেন। পাঁচজনই নারী। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। রাঙামাটি কোতোয়ালি থানা সূত্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। জেলার কাপ্তাই উপজেলায় পৃথক নৌকাডুবিতে তিনজন নিখোঁজ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা সাড়ে ১১টার দিকে রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের নৌযান ঘাট থেকে ৩০-৪০ জন পর্যটক ইঞ্জিনচালিত নৌকায় হ্রদে ঘুরতে যান। নৌযান ঘাট থেকে দুই থেকে আড়াই কিলোমিটার দূরে দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের বাসভবন এলাকায় পৌঁছালে নৌকাটি উল্টে যায়।
এ সময় অন্যরা সাঁতারে তীরে ফিরলেও ওই পাঁচজন আসতে পারেননি। পরে প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর তাদের উদ্ধার করা হয়। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন- রিনা আক্তার (৩২), শিলা আক্তার (২৭), আসমা আক্তার (২২) ও আফরোজা আক্তার (১৪)। আরেকজনের নাম জানা যায়নি। তারা সবাই চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ছুটিতে ঘুরতে আসেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. সৈকত আকবর বলেন, নৌকাডুবির ঘটনায় পাঁচজনকে নিয়ে আসা হয়েছে। হাসপাতালে আসার আগে তাঁদের মৃত্যু হয়েছে। চারজনের নাম পাওয়া গেছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed