বিশ্বনাথে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্যর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন ছাত্রলীগ নেতারা। দলের নেতাদের সাথে সমন্বয় না করে ৩টি ইউনিয়ন কমিটি করায় এমন মিছিল বের করা হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রয়ারী) রাত পৌনে ৯ টায় বের হওয়া ঝাড়ু মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসিয়া সেতুর উপর গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি কাওছার আহমদের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল এর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আকমল হোসেন, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিটন দে, আলী আহমেদ জুয়েল, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন।
এসময় উপস্থিত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রিন্স, মুজিবুর রহমান মঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ সাইদুল ইসলাম সুজা, সাজু আহমদ খান, সাংগঠনিক সম্পাদক কামরান হোসেন, মাসুদ আহমদ, জুবায়ের আহমদ জয়, বিশ্বনাথ সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, যুগ্ম-আহবায়ক আজিজুর রহমান, বকুল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা শামীম আহমদ, ফয়ছল আহমদ, সিরাজুল ইসলাম, হিমেল আহমদ, দিলোয়ার হোসেন, আবিদুর রহমান আবিদ, শিপন আহমদ, কয়েছ আহমদ, নূরুল ইসলাম, জুয়েল আহমদ, ইমন আহমদ, সামী, মুন্না, তোফায়েল আহমদ, সেলিম আহমদ, মাহমুদ নূর, হাসান, মিজান, রবিন, সুহেল আহমদ, সফর আলী, রোমন, হাবিব, মাছুম আহমদ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘ছাত্রলীগ সভাপতি শীতল বৈদ্য সংগঠনের জন্য একজন অযোগ্য, অদক্ষ ও অনভিজ্ঞ। ফলে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের কার্যক্রম ৩ বছরে কোন অগ্রগতি হয়নি। সে টাকার বিনিময়ে বিভিন্ন ইউনিয়ন কমিটি দেয়ার পায়তারায় লিপ্ত। এমন সভাপতিকে বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগ আজ থেকে অবাঞ্চিত ঘোষণা করছে।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed