‘বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ’র নতুন কমিটি
জাবি প্রতিনিধি: ‘বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী মোঃ নাহিদ হাসান ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের ৪৭তম ব্যাচের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস। আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন নতুন এই কমিটি।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সরকার ও রাজনীতি বিভাগের ১৩৪ নাম্বার রুমে নতুন এ কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন সংগঠনের জাবি ইউনিটের মডারেটর সরকার ও রাজনীতি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুজ্জামান।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি ইসরাত তামান্না, সাংগঠনিক সম্পাদক জিহাদুজ্জামান খান, অর্থ সম্পাদক আশিকুল হাবিব, শিক্ষা ও গবেষনা সম্পাদক প্রাণময় বড়ুয়া নিলয়, ইভেন্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি জহিরুল ইসলাম, অফিস সম্পাদক তামান্না পপি, সহ অর্থ সম্পাদক সানজিদা রহমান ও ভলান্টিয়ার ম্যানেজমেন্ট সেক্রেটারি বিজলি তঞ্চঙ্গা।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভের কেন্দ্রীয় ইউনিটের সাধারণ সম্পাদক জাহিদুল হক, কেন্দ্রীয় ইউনিটের সদস্য ঢাবি শিক্ষার্থী রেহনুমা তারানুম, ঢাবি ইউনিটের সাধারণ সম্পাদক মুনতাসিম বিল্লাহ নাইম, সওরা বিভাগের সভাপতি অধ্যাপক ড নাসরীন সুলতানা ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জনাব আ স ম ফিরোজ উল হাসান।
কমিটি ঘোষণা শেষে অদম্য প্রকল্পের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ ইয়ুথ ইনিশিয়েটিভ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মানুষের জন্য কাজ করার প্রয়াস নিয়ে এটি এগিয়ে যাচ্ছে। সংগঠনটি সক্রিয় নাগরিকত্ববোধ, গুনগত ও সবার জন্য শিক্ষা নিশ্চিত ও টেকসই গ্রামীণ উন্নয়ন নিয়ে ২০১৭ সাল থেকে দেশব্যাপী কাজ করে যাচ্ছে । বর্তমান এর ঢাবি, জাবি ও সুনামগঞ্জ জেলা ইউনিট কাজ করছে। দেশের বিভিন্ন অঞ্চলে মানবিক কার্যক্রম পরিচালনা করছে। রিভোট স্কুলিং, স্বাবলম্বী, অদম্য, বুক শেয়ার, ইয়ুথদের স্কিল ডেভেলপমেন্ট, গ্রীন স্কুলসহ আরো বেশ কিছু প্রকল্প পরিচালনা করছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed