সিলেট নগরী থেকে স্কুল ছাত্র নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট নগরীর পাঠানটুলা এলাকা থেকে দশম শ্রেণির এক ছাত্র নিখোজ রয়েছে।
সালমান খান রাজিক (১৬) পাঠানটুলা দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত নয়টা হতে সাড়ে নয়টার মধ্যে পাঠানটুলা এলাকা থেকে সে হারিয়ে যায়।
নিখোঁজ রাজিকের চাচা শাফায়েত খান জানান, বুধবার বিকালে সে বাসার সামনে উঠানে খেলছিল। পরে বিকেল হয়ে যাওয়ার পরও সে ঘরে না আসায় সবাই খোঁজাখুঁজি করতে থাকে। রাতেও তার খোঁজ না পাওয়ায় জালালাবাদ থানায় একটি জিডি করা হয়েছে।
কেউ রাজিকের খোঁজ পেলে (০১৭১১৬৬৭৪৩১ অথবা ০১৭১৫৫২৬৪৬৮) মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন তিনি।
Related News
সিলেট নগরীতে ২ অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌখিদেখি পয়েন্ট এলাকায় দুই সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একRead More
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More



Comments are Closed