১৮৩ শ্রমিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব
প্রবাস ডেস্ক: সৌদি আরব আরও ১৮৩ জন প্রবাসী বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে। বুধবার ও বৃহস্পতিবার ফিরে আসা এই শ্রমিকদের মধ্যে ২০ জন নারী রয়েছেন।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পক্ষ থেকে জানানো হয়, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের দুটি ফ্লাইটে এই শ্রমিকরা ফিরেছেন।
বুধবার (১২ ফেব্রয়ারী) রাত ১১টা ২০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা ফ্লাইটে ৮৯ জন ও আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১০ মিনিটে আরও ৯৪ জন এসেছেন।
প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ফিরে আসা শ্রমিকদের খাবার ও পানীয় জলসহ জরুরি সেবা দেওয়া হয়েছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এই ডেস্ক স্থাপন করেছে।
ব্র্যাক আরও জানায়, গত রাতে সৌদি আরব থেকে আট জন বাংলাদেশির মরদেহ পাঠিয়েছে সৌদি আরব।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান জানান, শুধুমাত্র জানুয়ারি মাসেই তিন হাজার ৬৩৫ জন বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। এদের মধ্যে অনেকেই ফিরেছেন খালি হাতে।
Related News
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More



Comments are Closed