হবিগঞ্জে ইউপি মেম্বারের লাশ উদ্ধার
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচংয়ে পুকুর পাড় থেকে এক ইউপি মেম্বারের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পুকড়া গ্রামের ফারুক মিয়ার পুকুর পাড় থেকে ইউপি মেম্বার অরুন দাশের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পুকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার।
পুলিশ ও তার স্বজনরা জানায়, সোমবার তিনি শশুর বাড়ি পার্শ্ববর্তী কবিরপুর গ্রামে একটি ধর্মীয় উৎসবে যান। সন্ধ্যায় ছেলে অনন্ত দাশের সাথে মোবাইল ফোনে কথাও হয়। এরপর থেকে পরিবারের সাথে আর যোগাযোগ ছিলনা তার। মঙ্গলবার হাওরে কাজ করতে যাওয়ার সময় তার ভাগ্নে জগদীশ দাশ পুকুর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেছে।
খবর পেয়ে পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed