সিলেট নগরীতে গ্যাস থাকবে না বুধ-বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরের বেশির ভাগ এলাকায় বুধ ও বৃহস্পতিবার প্রতিদিন বেলা ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এই সময়ের মধ্যে আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকরা গ্যাস পাবেন না। তবে জালালাবাদ ক্যান্টনমেন্ট ও দক্ষিণ সুরমা এর আওতার বাইরে থাকবে।
জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ‘সিলেট নগরীর শিবগঞ্জ এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার ও পরদিন বৃহস্পতিবার দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।’
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে গ্যাস কর্তৃপক্ষ।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed