‘দুর্নীতি-মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে’
বৈশাখী নিউজ ডেস্ক: দুর্নীতি, মাদক, সন্ত্রাসের মতো অপরাধ থেকে সমাজকে রক্ষা করতে এর বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৯ ফেব্রয়ারী) রাজধানীর মিরপুর সেনানিবাসে শেখ হাসিনা কমপ্লেক্সে কমান্ড্যান্ট, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজ (ডিএসসিএসসি) কোর্স (২০১৯-২০২০) সমাপনকারী দেশি-বিদেশি সামরিক কর্মকর্তাদের স্নাতক ডিগ্রি প্রদান অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা ইতোমধ্যে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছি। সুতরাং দুর্নীতি, মাদক, সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান চলবে। সশস্ত্র বাহিনীকে এসব সামাজিক ব্যাধিগুলোর দিকে বিশেষ মনোযোগ দিতে বলেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, তার সরকার তরুণদের মেধা, জ্ঞান ও শক্তি দেশের কল্যাণে কাজে লাগাতে চায়।
স্বাগত বক্তব্য রাখেন সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. এনায়েত উল্লাহ।
বাংলাদেশ সেনাবাহিনীর ১২৫ জন, নৌবাহিনীর ৩৪ জন এবং বিমানবাহিনীর ২২ জন ছাড়াও ২১ দেশ থেকে ৫৪ জন বিদেশি অফিসার এবছর এ কলেজ থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন করা অফিসারদের হাতে সনদ তুলে দেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে সামরিক ও বেসামরিক ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed