কমলগঞ্জে ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপায় বাইসাইকেল আরোহী এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।
বৃহ:স্পতিবার (৬ ফেব্রয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মৃত্তিঙ্গা-ভৈরব সড়কে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজমিস্ত্রির কাজ শেষে তিনটি বাইসাইকেলে তিনজন শ্রমিক ফেরার পথে মৃত্তিঙ্গা-ভৈরব সড়কের মন্দির এলাকায় আসার পর বালু বোঝাই দ্রতগামী একটি ট্রাকের চাপায় রুহিন মিয়া (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়।
নিহত রুহিন উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের নানু মিয়ার পুত্র।
দ্রতগামী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গিয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাস সত্যতা নিশ্চিত করে বলেন, থানা থেকে একজন এসআই এর নেতৃত্বে পুলিশের একটি দল লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে গেছেন। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed