সিলেটে ছাত্রলীগ কর্মী খুন, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড়ে অভ্যন্তরীন বিরোধের জের ধরে অভিষেক দে দীপ নামের এক ছাত্রলীগ কর্মী খুন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
অভিষেক দে দ্বীপ নগরীর গ্রীণহিল কলেজের ছাত্র। সে নগরীর শিবগঞ্জ সাদীপুর এলাকার দীপদ দে’র ছেলে।
নিহত অভিষেক দে দ্বীপ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রণজিৎ সরকারের অনুসারী বলে জানা গেছে। এ গ্রুপের অভ্যন্তরীন বিরোধে দীপু খুন হয়েছে বলে সূত্র জানায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে টিলাগড়ে আধিপত্য বিস্তার নিয়ে ছাত্রলীগের একটি গ্রুপ দ্বীপের ওপর হামলা চালায়। এসময় দ্বীপকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় তারা। আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দ্বীপকে মৃত ঘোষণা করেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওমর ফারুক অভিষেক দ্বীপের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন
এ হামলার ঘটনায় সৈকত নামে সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। সৈকত নিজেও আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শাহপরান থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৯টায় টিলাগড় এলাকায় দীপ ও সৈকত নামের দুই ছাত্রলীগ কর্মীর মধ্যে কথাকাটাকাটি থেকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এসময় অভিষেক দে দ্বীপ ও সৈকত আহত হয়। এক পর্যায়ে তাদেরকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে দীপর মৃত্যু হয়। সৈকতকে আহত অবস্থায় আটক করা হয়েছে। সে বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed