Main Menu

সিলেটে যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মাছিমপুর থেকে দেবাশীষ রাজকুমার নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নগরীর মণিপুরী পাড়ার বাসিন্দা।

বৃহস্পতিবার বিকেলে মাছিমপুর শুটকির আড়ৎ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি মো. সেলিম মিঞা।

তিনি জানান, গত ২ ফেব্রুয়ারি থেকে সে নিখোঁজ ছিল। লাশটি উদ্ধারের সময় ওই যুবকের হাত পেছনে বাঁধা ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া যায়। তদন্ত করে ঘটনার মূল রহস্য বের করা হবে বলে জানান তিনি।

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, দেবাশীষ ছোট্ট থাকাবস্থায় তার মা বৃন্দা রাণীর লাশও রহস্যজনক অবস্থায় উদ্ধার হয়েছিল।

Share





Related News

Comments are Closed