করোনা ভাইরাস প্রতিরোধের ১০ উপায়
স্বাস্থ্য ডেস্ক: চীনের সবচেয়ে জনবহুল শহর হুবেই প্রদেশের রাজধানী উহানকে ধরা হচ্ছে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার উৎসস্থল। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ৪৯০ জনের মৃত্যু হয়েছে। চীনের বাইরে ফিলিপাইন ও হংকংয়ে মারা গেছে একজন করে।
এই মারণ ভাইরাস আতঙ্ক এখন চীন ছাপিয়ে ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। চীনের বাইরে অন্তত ২৫টি দেশ ও অঞ্চলে কমপক্ষে ১৫১ জনের শরীরে এই করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়েছে। চীনে অবস্থানরত অনেক বাংলাদেশিকে এরইমধ্যে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
প্রাণঘাতি এই ভাইরাসের নির্দিষ্ট কোনও টিকা এখনও আবিষ্কার হয়নি। বাংলাদেশ কতটা প্রস্তুত করোনা ভাইরাস প্রতিরোধে, এ নিয়েও চলছে জোর আলোচনা। তবে প্রাথমিকভাবে করোনা ভাইরাস প্রতিরোধের কিছু উপায় তুলে ধরা হলো:
১. হাঁচি বা কাশির পরে হাত ধুয়ে নিন।
২. হাঁচি বা কাশির আগে মুখ ঢেকে নিন।
৩. আপনার যদি মনে হয় যে আপনি সংক্রমিত, তবে অন্যদের সঙ্গে ঘনিষ্ঠতা এড়িয়ে চলুন।
৪. রান্না করা মাংস ও ডিম খাওয়া থেকে দূরে থাকুন।
৫. সারাক্ষণ নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করুন।
৬. লক্ষণগুলো দেখা দেয়া মাত্রই ওষুধ খান ও অবস্থা বেগতিক হতে দেবেন না।
৭. ধোঁয়াটে এলাকা ও ধূমপান এড়িয়ে চলুন।
৮. যতটা সম্ভব বিশ্রামে থাকুন।
৯. ভিড় বা জটলা এড়িয়ে চলুন।
১০. কাপড়-চোপড় ও শরীর যথাসম্ভব পরিষ্কার রাখুন।
Related News
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে মোট চার শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক : দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এতেRead More



Comments are Closed