এসএসসি ও সমমান পরীক্ষা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় বসেছে প্রায় সাড়ে ২০ লাখ পরীক্ষার্থী। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে মোট ৩ হাজার ৫১২টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্তরের এ পরীক্ষা।
এসএসসিতে বাংলা প্রথম পত্র ও দাখিলে কোরান মাজিদ ও তাজবিদ শিক্ষার মাধ্যমে শুরু হয়েছে এ পরীক্ষা।
গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারির ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোট পিছিয়ে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। একইসঙ্গে এসএসসি ও সমমানের পরীক্ষাও পিছিয়ে ৩ ফেব্রুয়ারি দেয়া হয়।
এ বছর এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৯ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। আর দাখিলের তত্ত্বীয় পরীক্ষা চলবে ১ মার্চ পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা শেষ হবে ৮ মার্চের মধ্যে।
সারা দেশে এবার এসএসসি ও সমমানে মোট পরীক্ষার্থী ২০ লাখ ৪৫ হাজার ৭৫২ জন। এর মধ্যে ছাত্র সংখ্যা ১০ লাখ ২২ হাজার ৩৩৬ ও ছাত্রী ১০ লাখ ২৩ হাজার ৪১৬ জন। ২৮ হাজার ৮৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য এবার কেন্দ্র রয়েছে ৩ হাজার ৫১২টি।
গেল বারের মতো এবারও পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হচ্ছে। অনিবার্য কারণবশত কোনও শিক্ষার্থীর বিলম্ব হলে বিস্তারিত তথ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। শুধুমাত্র কেন্দ্র সচিব পরীক্ষা হলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed