সিলেটে একই রাতে ৪টি দোকানে চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর লন্ডনী রোড এলাকায় ৪টি দোকানে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। রোববার (৩ ফেব্রয়ারি) দিবাগত গভীর রাতে লন্ডনী রোডের প্রবেশমুখে চারটি দোকানে তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে নগদ টাকা ও ২০ থেকে ৩০ হাজার টাকা মূল্যের মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া দোকানগুলো হলো- সানি স্টোর, বিকে ফার্মেসী, শাহজালাল ষ্টোর ও রুপালী টেইলার্স।
লন্ডনী রোড আবাসিক এলাকার অগ্রনী তরুণ সংঘের সভাপতি মোঃ জহিরুল ইসলাম মিশু জানান, স্থানীয় সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে তিনজন যুবক রাত ৩টা ৫৫ মিনিটে চুরি করে। তাদের সনাক্ত করতে এয়ারপোর্ট থানার ওসিকে অবগত করা হয়েছে।
খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed